Thursday, August 20, 2015

কিছু ইংরেজি শব্দের মজার তথ্য (funny English word)

►80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্থানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80
►ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
►“a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
►“ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
►“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
►“Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
►ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এর পরে u আছে।
►একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable
►Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্যার মধ্যে vowel নাই।
►Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
►vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও  (আমি)
►vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By
►গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ
Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।ট
►Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট
বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
►University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
►“Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
►“Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
►”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩টি অক্ষর ক্রমানুসারে আছে।
►“Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
►Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
►A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
************************
I এর পরে am বসে কিন্তু
I is the ninth letter of alphabet!!!!!!!!!!
It is raining.
Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে।

            আরও কিছু তথ্য...
► Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
► Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে।
►ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে
ceed আছে। সেগুলো হলঃ proceed , exceed ,succeed
► Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে।
►ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous, horrendous, stupendous, hazardous
► Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
► screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
► Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
► set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।
► therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein
► Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
► indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।
► Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।
► understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
► queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।

Monday, August 17, 2015

এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০১৫-১৬

আবেদনের সময়সীমা : ১৯/০৮/২০১৫ থেকে ০১/০৯/২০১৫
☞ আবেদনের মাধ্যম : অনলাইন (http://dghs.teletalk.com.bd/mbbs/index.php)
আবেদন ফি : ৭৫০ টাকা.
টাকা জমা দিতে হবে: টেলিটক প্রিপেইডের মাধ্যমে
টাকা জমার শেষ তারিখ: ০২/০৯/২০১৫ইং
প্রবেশপত্র : ১৪/০৯/১৫ থেকে ১৭/০৯/১৫ইং
☞ যোগ্যতা: ২০১২/১৩ সনে এসএসসি ও
২০১৪/১৫ সনে এইচএসসি পাশ হতে হবে।
মোট জিপিএ ৮ (আলাদাভাবে ৩. ৫০ এর নিচে নয়)
ভর্তি পরীক্ষা : ১৮ সেপ্টেম্বর, সকাল ১০ টা
পরীক্ষার সময় : ১ ঘন্টা
পূর্ণমান : ২০০ (এমসিকিউ ১০০+জিপিএ ১০০)
ভর্তি পরীক্ষার মানবন্টন:
জীববিজ্ঞান: ৩০
রসায়ন- ২৫
পদার্থ বিজ্ঞান- ২০
ইংরেজী- ১৫
সাধারণ জ্ঞান- ১০
পাশ মার্কস : ৪০
শর্তাবলী:
১) প্রতি ভূল উত্তরের জন্য ০. ২৫ মার্কস কাটা হবে।
২) মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীরা আবারো পরীক্ষায় অংশ নিলে ৫ মার্কস কাটা হবে।

Monday, August 10, 2015

JSC, JDC, SSC ও HSC পরীক্ষার রেজাল্টশিট সবার অাগে পেতে

Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Bangladesh, Madrasah and Technical Education Board এর রেজাল্ট সবার আগে পেতে নিচের লিংকে চেষ্টা করুনঃ মোটামুটি সকাল ১০টা থেকেই পাওয়া যেতে পারে।
http://123.49.43.158/regular/index.php
অথবা,
http://allresult24s.blogspot.com

★SSC পরীক্ষার রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন
★HSC পরীক্ষার রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন অথবা এখানে

আপনার কলেজের EIIN কোড দিয়ে পুরো কলেজের রেজাল্ট পেতে এই লিংকে ক্লিক করুন

কলেজ/ প্রতিষ্ঠান সমূহের EIN নাম্বার জানতে এই লিংকে ক্লিক করুন

আর নিচের দুটি লিংকে রেজাল্ট প্রকাশিত
হওয়ার পর চেষ্টা করবেন। যদিও লিংক গুলোর সার্ভার ওভারলোড থাকে।
http://www.educationboardresults.gov.bd/lite/index.php

http://archive.educationboard.gov.bd/

Friday, July 31, 2015

জীবনধারা পালটে দেয়ার মত আব্দুল কালামের ১০টি উক্তি ♛

✪ আবুল পাকির জয়নুল আবেদিন
আব্দুল কালাম (অক্টোবর ১৫, ১৯৩১ - ২৭
জুলাই, ২০১৫) ✪

১। 'স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।'

২। 'সূর্যের মতো দীপ্তিমান হতে হলে
প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে
হবে।'

৩। 'যদি তুমি তোমার কাজকে স্যালুট
কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট
করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার
কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে
স্যালুট করতে হবে।'

৪। 'যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে
না; তাদের অর্জন অন্তঃসারশূন্য,
উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।'

৫। প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন
বলো :
১) আমি সেরা।
২) আমি করতে পারি
৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে
৪) আমি জয়ী
৫) আজ দিনটা আমার

৬। 'ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।'

৭। 'জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি
হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার
মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী
হতে পারবে।'

৮। 'আকাশের দিকে তাকাও। আমরা
একা নই। পুরো মহাবিশ্ব আমাদের
প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।'

৯। 'উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।'

১০ 'যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং
সুন্দর মনের মানুষের জাতি হতে হয়,
তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ
ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।'

উত্তম ও অধম ------ শেখ সা’দী অনুবাদঃ সত্যেন্দ্রনাথ দত্ত

কুকুর আসিয়া এমন কামড়
দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তাই।

ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।

বাপেরে সে বলে র্ভৎসনা ছলে
কপালে রাখিয়া হাত,
তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নাই দাতঁ?

কষ্টে হাসিয়া আর্ত কহিল
“তুই রে হাসালি মোরে,
দাঁত আছে বলে কুকুরের পায়ে
দংশি কেমন করে?”

কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?

Friday, July 24, 2015

ঢাকা শহরে কোন মার্কেট কবে বন্ধ থাকে জানেন কি?

ঢাকা শহরে বিভিন্ন মার্কেট ভিন্ন ভিন্ন দিন বন্ধ থাকে। সেগুল মনে রাখাও ঝামেলার ব্যাপার। সব সময় একে ওকে ফোন করে জানতেও ইচ্ছা করে না কবে কোন মার্কেট বন্ধ।
তাই আপনাদের কথা চিন্তা করেই ঢাকার মার্কেটগুলোর বন্ধের দিন নিয়ে আজ এই
লিখা।
মহিলাদের জন্য আনন্দের ব্যাপার হলো এই যে ঢাকার সবগুলো শপিং মল একই দিনে বন্ধ থাকে না। ঢাকা শহরকে ৭ টি ভাগে ভাগ করা হয়েছে শপিং মলের বন্ধের উপর নির্ভর করে। তাই কোন নির্দিষ্ট দিনে বেশি জরুরী কোন কাজের সময় আপনার আশেপাশের শপিং মলগুলো যদি বন্ধ থাকে তাহলে আপনি
আপনার এরিয়ার বাইরে অন্য কোন এরিয়ার শপিং মলে যেয়ে আপনার কাজ সারতে পারবেন।

রবিবার পুরোদিন এবং সোমবার অর্ধেক দিন বন্ধঃ

এলাকার নাম-১:
আগারগাঁ, তালতলা, শেরে বাংলা নগর, শ্যাওড়া পাড়া, কাজী পাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুখেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএসএইচ, ওল্ড ডিওএসএইচ, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁ ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলসান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া।

মার্কেটের নাম-১:
এসকল এলাকার মার্কেটগুলো রবিবার পুরোদিন এবং সোমবার অর্ধেক দিন বন্ধ
থাকে। উল্লেখযোগ্য মার্কেটগুলোর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি, পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক
সিটি।

এলাকার নাম-২:
রামপুরা, বনশ্রী, খিলগাঁ, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

মার্কেটের নাম-২:
মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা
মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

মঙ্গলবার পুরোদিন এবং বুধবার অর্ধেক দিন বন্ধঃ

এলাকার নামঃ
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া,
তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার,
পিলখানা, লালমাটিয়া।

মার্কেটের নামঃ
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা , সেজান পয়েন্ট, নিউ মার্কেট,
চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কাওয়ান বাজার
ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।

বুধবার পুরোদিন এবং বৃহস্পতিবার অর্ধেক দিন বন্ধঃ

এলাকার নামঃ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১,২,
কুড়িল, খিলখেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

মার্কেটের নামঃ
যমুনা ফিউচার পার্ক , নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশাল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

বৃহস্পতিবার পুরোদিন এবং শুক্রবার অর্ধেক দিন বন্ধঃ

এলাকার নাম-১:
মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর,
আসাদগেট।

মার্কেটের নাম-১:
মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআড়টিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট , মাজার কর্পোরেট মার্কেট, মুক্ত
বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট।

এলাকার নাম-২:
ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল,
টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন
এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট।

মার্কেটের নাম- ২:
মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন
সিটি, কনকর্ড টুইং টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট,
গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মারকেত-১, এবং ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খাদ্দার মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মুকাররম
মার্কেট, আজিজ কোওপারেটিভ মার্কেট,
সাকুরা মার্কেট।

শুক্রবার পুরোদিন এবং শনিবার অর্ধেক দিন বন্ধঃ

এলাকার নামঃ
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ,
পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর
দক্ষিন-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালী থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঙ্খারপুল,
গুলিস্থানের দক্ষিন অংশ।

মার্কেটের নামঃ
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্থান হকারস মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট,
শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার,
ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার,
রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, ইসলামপুর কাপরের
দোকান, ছোট কাঁটরা, বড় কাঁটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট , সান্দ্রা সুপার মার্কেট।

Sunday, June 28, 2015

বিসিএস প্রস্তুতির জন্য চমৎকার কিছু মনে রাখার সহজ টেকনিক শিখে নিন

যে সকল দেশের মূদ্রার নাম "ডলার" সেগুলা মনে রাখার উপায়ঃ
টেকনিকঃ- 1 (গনী মাঝির জামাই HSC
পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)
★গ- গায়ান
★নি- নিউজিল্যান্ড
★মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ঝি- জিম্বাবুয়ে
★জা-জামাইকা
★H- হংক
★S- সিংগাপুর
★C- কানাডা
★B- বেলিজ
★B- ব্রুনাই
★A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★গেল-গ্রানাডা।

মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ
কৌশল
টেকনিকঃ-2 [ সুমি তুই আজ ওই বাম
সিলিকার কুলে ]
★সু - সুদান/সৌদিআরব
★মি - মিশর
★তু - তুরস্ক/তিউনিসিয়া
★ই - ইরাক/ইসরাইল
★আ - আলজেরিয়া, আরব আমিরাত
★জ - জর্ডান
★ও - ওমান
★ই - ইরান/ইয়েমেন
★বা - বাহরাইন
★ম - মরক্কো
★সি - সিরিয়া
★লি - লিবিয়া
★কা - কাতার
★কু - কুয়েত
★লে - লেবানন

ভারতের ছিটমহল গুলো (১১১টি) বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত
টেকনিকঃ -3 ( কুলাপনী/ অথবা "লাল'নীল'পাচ'কুড়ি")
★কু---কুড়িগ্রাম (১২টি)
★লা --- লালমনিরহাট (৫৯টি)
★প ---পঞ্চগড় (৩৬টি)
★নী --- নীলফামারী (৪টি)

পারমাণবিক সাবমেরিন আছেঃ৬টি
টেকনিকঃ-4 (UNR BF CI) (উনার BF চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত

বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
টেকনিকঃ -5 (সিরাজ চুমা লাগা)
★১। সি - সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ - জয়পুরহাট
★৪। চু - চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা - লালমনিরহাট
★৭। গা - গাইবান্ধা

♦GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয়
সহযোগিতা পরিষদ।
টেকনিকঃ-6 ["ওমা সৌদি বেয়াইন আমারে কাতুকুতু"দেয়।]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার

♦দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-7 [চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান

♦OPEC ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ -8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম,
আলু ও লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে, কাতু'কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর,
অ্যঙ্গোলা, আলজেরিয়া, লিবিয়া, ভেনেজুয়েলা, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত।

♦CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ-9 [ NIPAI MTV FILM BS ]
[(নিপা'ই MTV FILM BS(ভালোবাসে)]
★N-Nepal,
★I-Iran,
★P-Pakistan,
★A-Afganistan,
★I-India.
★M-Malaysia,
★T-Thailand,
★V-Vietnam,
★F-Filipine,
★I-Indonesia,
★L-Laos,
★M-Mayanmar,
★B-Bangladesh,
★S-Srilanka,

♦পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক, ইরান।
আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন।
পূর্ব এশিয়ার দেশগুলোঃ
টেকনিকঃ10 [ তাজাকোচি।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন

দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-11 [তাজাকোচিফিম।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া

SUPER SEVEN দেশঃ
টেকনিকঃ-12 [ “ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং

FOUR IMAGINE TIGERS দেশঃ
টেকনিকঃ- 13 [“ সিতাদহ ”]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং

7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য
টেকনিকঃ-14 [“ আমি অমেত্রি মনা”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ -বন্ধনির ভিতর সংশ্লিষ্ট প্রদেশের রাজধানি)

স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ
টেকনিকঃ 15 [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে

বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ
টেকনিকঃ-16 “ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া

D-8 ভুক্ত দেশঃ
টেকনিকঃ17 [“ মা বাপ নাই তুমিই” সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া

ASEAN ভুক্ত ১০টি দেশঃ
♦টেকনিকঃ-18 [ “ MTV এর FILM
দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )

( বিঃ দ্রঃ - বন্ধনির ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানি )

বিভিন্ন (Golden Cresent)
♦মাদক উৎপাদক অঞ্চল।
টেকনিক :- 19 "আপাই’’
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান

(Golden Ways) মাদক চোরাচালানের জন্য বিখ্যাত ৩টি দেশ।“
★টেকনিক:-20 "নেভাবা”
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ

(Golden Triangle) মাদকের জমজমাট আসর ৩টি দেশ।“
★টেকনিক:-21 "মাথাল”
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস

""Golden Village"""
বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬টি
গাজা উৎপাদনকারী অঞ্চল..

বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে
টেকনিকঃ-22 (SPAA) (স্পা পানির নাম
মনে রাখলে হবে)
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender(আলেকজান্ডার)

মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে
এসেছে
★টেকনিক:23 (বাবার-হয়েছিল-একবার-­
জ্বর-সাড়িল,ঔষধে)
বাবার=বাবর।
হয়েছিল=হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সাড়িল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।

যে সব রাষ্ট্রের আইন সভার নাম "কংগ্রেস"-
টেকনিকঃ-24 (কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি

★★বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ টেকনিক

♦টেকনিক-25
জাপানি শব্দঃ "[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে হারিকেনসহ রিক্সায় করে হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে "]
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে,
হারিকেন, রিক্সা, হাসনাহেনা, প্যাগোডা, সুনামি,সামপান, হারিকিরি )

♦টেকনিক-26
গুজরাটি শব্দঃ ["গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে খদ্দর পরে "]
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর
পরে।)

♦টেকনিক-27
তুর্কি শব্দঃ ["এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে
আমার বাবুর্চি তোমাদের চকমক কোর্মা রেধে খাওয়াবে"]
(তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ, কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু, কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা ।)

♦টেকনিক-28
ফরাসি শব্দঃ ["ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলে ও কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে প্রবেশ করে না"]
(ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন,
ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা, ক্যাফে, ডিপো)

♦টেকনিক- 29
ওলন্দাজ শব্দঃ ["ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও টেক্কা দিয়ে তাসে তুরুপ মারে "]
(ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও টেক্কা,তাস, তুরুপ )

মৌলিক রঙ মনে রাখার কৌশল:
টেকনিক:30 (আসল)
★অা = আসমানী(নীল)
★স = সবুজ
★ল = লাল